ঢাকাSunday , 19 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা

admin ঢাকা
আপডেট: 19 May 2019, 21:46

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য কমিশনের সাবেক পরিচালক (প্রশাসন) ভূঁইয়া আতাউর রহমান।
প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও দিপালী রাণী ঘোষ প্রমুখ।
সভায় কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *