ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 18 May 2019, 23:17

জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির কার্যকরী পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরার বিভিন্ন দাবি দাওয়া এবং আগামী ১৭ রমজান ২৩ মে বৃহস্পতিবার এক ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, নির্বাহী কমিটির সদস্য জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল খায়ের, সদস্য পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি, কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ আলী সুজন, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, যুগ্ম মহিলা সম্পাদিকা রোকেয়া সুলতানা, ক্রীড়া সম্পাদক মুছা করিম, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, সদস্য পৌর কাউন্সিলর শেখ শফিক উদৌলা সাগর, জেলা আ’লীগের নেতা অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ডা. মনিরুজ্জামান মুকুল, মোহাম্মদ আলী সিদ্দিকী, আব্দুল গফফার, মিজানুর রহমান, নাসির উদ্দীন, ইসমাইল হোসেন, আবুল কালাম, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রেজাউল করিম, প্রফেসর কামরুজ্জামান, জামাত আলী মেম্বর, শাহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *