Sunday, 6 September 2026

বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন : সভাপতি সুজন বিশ্বাস, সম্পাদক শ্রী নিবাস

admin ঢাকা
আপডেট: 18 May 2019, 22:33

বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি প্রাঙ্গনে এ সম্মেলন হয়। জেলা ছাত্রঐক্য পরিষদের আহবায়ক সুজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা মন্দির সভাপতি বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য গোষ্ঠ বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমীন। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে সুজন বিশ্বাসকে সভাপতি, অমিত বিশ্বাসকে সহ-সভাপতি ও শ্রীনিবাসকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *