ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

admin
May 18, 2019 10:29 pm
Link Copied!

ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে তাপস কুমার ঘোষ (৪২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার প্রসেনজিৎ ঘোষের ছেলে ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিহত তাপসের স্বজন বাপ্পি ঘোষ জানান, সকালে তাপস বাড়ির পাশে পুকুরে পাওয়ার পাম্প দিয়ে পানি দিতে যায়। পাম্প চালানোর সময়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পুকরে পড়ে যান। পরে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।