কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোখলেছুর রহমান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের ইশার আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার (১৮ মে) বেলা ৩টার দিকে বাড়ির বিদ্যুৎ সংযোগের ত্রুটিপূর্ণ তার মেরামতের কাজ করছিল মোখলেছুর রহমান। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে অচেতন হয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
