তালা প্রতিনিধি: তালায় উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ১০টায় স্থানীয় ডাক-বাংলো চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর আলম সুমনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আব্দুল জব্বার সরদার, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেবাশিষ, সাধারণ সম্পাদক রাজু ফকির, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক আক্তার, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি একরামুল, সাধারণ সম্পাদক জুয়েল, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তিমুর, সাধারণ সম্পাদক আসলাম প্রমুখ।
