ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, কাপড়, ইমিটেশন গহনা, ল্যাবটপ, গুড়া দুধ ও চা পাতা জব্দ করেছে। শনিবার (১৮ মে) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিজলদী বিওপি’র সদস্যরা টারকি মাঠ থেকে ১ লক্ষ ৭ হাজার ২০০ টাকা মূল্যের ২৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। একই রাত সাড়ে ৮টায় মাদরা বিওপি’র সদস্যরা বোয়ালিয়া এলাকা থেকে ২ লক্ষ টাকা মূল্যের ১০০ পিস ভারতীয় কাপড় জব্দ করে। শুক্রবার (১৭ মে) বিকাল ৩টায় কালিয়ানী বিওপি’র সদস্যরা খৈইতলা থেকে ১০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় ইমিটেশন গহনা এবং ২৫ হাজার টাকা মূল্যে একটি ব্যবহৃত ল্যাবটপ জব্দ করে। শনিবার (১৮ মে) ভোর সাড়ে ৬টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী থেকে ১৮ হাজার টাকা মূল্যের ৪০ কেজি ভারতীয় গুড়া দুধ এবং ২ হাজার টাকা মূল্যের আট কেজি চা পাতা জব্দ করে।
