ঢাকাSaturday , 18 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় স্বামীকে হাতুড়ি পেটা করে হত্যা, স্ত্রী আটক

admin ঢাকা
আপডেট: 18 May 2019, 14:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটায় স্ত্রীর বিরুদ্ধে স্বামী মজিদ মোড়ল (৬০) কে হাতুড়ি পেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মজিদ মোড়লের স্ত্রী ফিরোজা খাতুনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) ভোরে পাটকেলঘাটা থানার হাজরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মজিদ মোড়ল একজন ভিক্ষুক। এক বছর আগে তিনি ফিরোজা খাতুন (৫০) কে বিয়ে করেন। ফিরোজা খাতুনও ভিক্ষা করেন। পাশর্^বর্তী মাগুরা গ্রামের মজিদ মোড়ল স্ত্রীকে নিয়ে হাজরাপাড়ার শেফাতুল্লাহর বাড়িতে থাকতেন। শুক্রবার রাত ১১টা পর্যন্তও তাদের বাজারে ভিক্ষা করতে দেখা গেছে। ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বামী মজিদ ঘর থেকে বেরিয়ে যাবার চেষ্টা করছিলেন। তখনই ফিরোজা তাকে হাতুড়ি পেটা করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য মজিদের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ফিরোজাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
তিনি জানান, আটক ফিরোজা মৃগী ও মানসিক রোগী। ফিরোজা কখনও বলছে আমি মেরেছি। আবার কখনও বলছে না আমি মারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *