ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা টুরিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 22:37

সাতক্ষীরা টুরিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রবীণ নিবাস কেন্দ্রে মতবিনিময়, ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উত্তর কাটিয়াস্থ প্রবীণ নিবাস কেন্দ্রে প্রবীণদের জন্য এক মাসের ইফতারের অর্থ ও ঈদের কিছু উপহার আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের হাতে তুলে দেন সাতক্ষীরা টুরিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ভূদর সরকার ও নাজরানা হক নয়ন।
এ সময় প্রবীণ নিবাস কেন্দ্রের প্রবীণরা বলেন, মূলত ছেলে বা মেয়ের বিয়ের পর পিতা-মাতার সাথে সন্তানের মতানৈক্যের সৃষ্টি হয়। এক সময় একই সাথে থাকা সম্ভব হয় না। একারণে এরূপ প্রতিষ্ঠানে তাদের অবস্থান নিতে হয়। অনুষ্ঠানে প্রবীণরা তাদের জীবনের সুখ-দুঃখের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা টুরিস্ট অ্যাসেসিয়েশনের সভাপতি মগফুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন, মো. মনিরুজ্জামান মুন্না, মিজানুর রহমান, ফজলুর রহমান, ড. গোপাল চন্দ্র সরদার, মো. আ. করিম, মো. মিজানুর রহমান, মো. আয়ুর আলী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *