ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন: তুহিন সভাপতি, বাবলু সম্পাদক, সোহাগ সাংগঠনিক সম্পাদক

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 22:09

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
সাধারণ সভায় ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চালনায় ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
কার্যকরী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে ‘দৈনিক পত্রদূত’র বিশেষ প্রতিনিধি অধ্যাপক নিয়াজ কওছার তুহিনকে সভাপতি, সময় নিউজ ২৪ ডটনেট এর ভ্রাম্যমাণ প্রতিনিধি শেখ ইকবাল আলম বাবলুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার কালিগঞ্জ প্রতিনিধি শেখ শাওন আহমেদ সোহাগকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ (দৈনিক জনতা), শেখ সাদেকুর রহমান (দৈনিক প্রজন্মের ভাবনা ও দৈনিক প্রবাহ), যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক (দৈনিক কালের চিত্র), অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান (দৈনিক দক্ষিণের মশাল), দপ্তর সম্পাদক আরাফাত আলী (দৈনিক দেশকাল ও জেটিভি), তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবলা আহমেদ (দৈনিক নওয়াপাড়া), কার্যনির্বাহী সদস্য সনৎ কুমার গাইন (দৈনিক সংবাদ) ও অসিত সেন (মুক্ত স্বাধীন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *