Sunday, 6 September 2026

কুলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও জেলা পরিষদ সদস্য

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 21:40

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ার শশাডাঙ্গা গ্রামে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। শুক্রবার (১৭ মে) তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান তাদেরকে নগদ ১০ হাজার টাকা, একশ কেজি চাউল প্রদান করেন।
এছাড়া কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ১০ হাজার টাকা, ৫০ কেজি চাল, আলু, তেল, ডালসহ বিভিন্ন মালামাল প্রদান করেন।
এদিকে, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
শুক্রবার (১৭ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে যেয়ে তিনি ঐ দুই পরিবারকে আগামী দুই দিনের মধ্যে পাকা ঘর নির্মাণেরে আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ইউপি সদস্য বিকাশ সরকার, শ্যামলী রানী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ, জেলার শেষ্ট করদাতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্যের কন্যা জান্নাতুল ফেরদাউস মামনি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *