ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পলাশপোলে বায়তুল জান্নাত জামে মসজিদ উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 21:37

পবিত্র জুম’আ নামাজের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোলে বায়তুল জান্নাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ মে) ১১ রমজান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাসে বেশি বেশি দান ছদকা করা ভাল। রমজানে দান করলে মহান আল্লাহ তায়ালা ৭০ গুণ বেশি ছওয়াব ও নেকী দান করবেন। তিনি ভাল কাজসহ মসজিদ মাদ্রাসায় দান করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান এবং মসজিদের জমিদাতা আব্দুল গফুরকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, খতিব হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ। এসময় মসজিদ কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *