ঢাকাFriday , 17 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে দুটি ভারতীয় গরুসহ বিভিন্ন পণ্য জব্দ

admin ঢাকা
আপডেট: 17 May 2019, 21:36

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় থ্রি পিস, মেডিক্যাল যন্ত্রাংশ, পচাঁ গরুর মাংস, গরু ও বাই সাইকেল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টায় বৈকারী বিওপি’র সদস্যরা কাথন্ডা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭৫টি ভারতীয় থ্রি পিস এবং ৩ লক্ষ টাকা মূল্যের মেডিক্যাল যন্ত্রাংশ, একই দিন দুপুর সাড়ে ৩টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ৭০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস, শুক্রবার দুপুর ১টায় গাজীপুর বিওপি’র সদস্যরা চালতেতলা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় গরু ও সকাল সাড়ে ৮টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী থেকে ৭ হাজার টাকা মূল্যের একটি ভারতীয় বাই সাইকেল জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *