ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে ঢেউটিন ও টাকা চুরির অভিযোগ

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:54

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের ৯নং বাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী জাকির হোসেনের বিরুদ্ধে নবযাত্রা প্রকল্পের ঢেউটিন ও টাকা চুরির অভিযোগে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চুরির বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন তিনি।
জানা যায়, বাগবাটি গ্রামে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে টয়লেট নির্মাণের কাজ চলছে। ওই প্রকল্পের বাগবাটি ওয়ার্ডের সভাপতি এই কাজের জন্য ঢেউটিন ও সকল সামগ্রী রাখার প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ বেছে নেন।
কিন্তু গত রোববার রাতে ৭ পিস ঢেউটিন ও প্রকল্পের এক লেবারের জামার পকেটে রাখা এক হাজার টাকা চুরি হয়ে যায়। পরদিন সকালে তারা ঢেউটিন ও টাকা খোয়া যাওয়ার বিষয়ে নৈশপ্রহরী জাকির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজকে জানালে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী গাজী, সদস্য জাহাঙ্গীর কবির, ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও নবযাত্রা প্রকল্পের সভাপতি আব্দুর রউফ সরদার এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বুধবার স্কুলে শালিসি বৈঠকের আয়োজন করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকির হোসেন তার অপকর্মের কথা স্বীকার করে ঢেউটিন ও টাকা ফেরত দেন। ভবিষ্যতে তিনি এধরণের কাজ আর করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *