ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রধান শিক্ষকদের কর্মপরিকল্পনা সভা

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:44

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মপরিকল্পনা বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহারের সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছয়জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার।
সভায় শতভাগ স্কুলে বিদ্যুতায়ন, ইন্টারনেট সুবিধা, নিরাপদ খাবার পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা সুনিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০% করার জন্য প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষকগণ নিজ বিদ্যালয়ের কর্মপরিকল্পনা কমপক্ষে ৫টি বাক্যে আর্টপেপারে লিখে বিদ্যালয়ের অফিসে টানিয়ে রাখবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
প্রত্যেক স্কুলে প্রতিবন্ধী শিশুবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে গৃহীত কর্মকা-, সাবলীল পঠন দক্ষতা শতভাগ নিশ্চিত করার জন্য গৃহীত কর্মকা-, বাল্যবিয়ে প্রতিরোধে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাচক্র সমাপনে গৃহীত কর্মকা-, মিড-ডে মিল বাস্তবায়ন এবং হাতধোয়ার জন্য গৃহীত কর্মকা-, আবশ্যিকভাবে প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সংরক্ষণ এবং সবজি বাগান তৈরি, এসডিজি কর্নার এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নারের কার্যক্রম অধিক শক্তিশালী করণে গৃহীত কর্মকা-সহ বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *