ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ৩ মাদক মামলার আসামি তৈয়ব ইয়াবাসহ ফের গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:43

মো. আব্বাস উদ্দীন, মণিরামপুর: মণিরামপুরে ৩ মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তৈয়ব আলী (৫০) কে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে মণিরামপুর থানার এসআই খান আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতার তৈয়ব আলী উপজেলার সদর ইউনিয়নের দেবীদাসপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়, দেবীদাসপুর গ্রাম মাদক মুক্ত করতে গত বছর এলাকার জনপ্রতিনিধিসহ গ্রামবাসীকে নিয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হয়। সে কারণে এলাকার অনেক কারবারী মাদকের ব্যবসা ছেড়ে দিলেও গ্রামবাসীর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈয়ব তার কারবার চালাতে থাকে। এমনকি পবিত্র রমজান মাসেও সে মাদকের ব্যবসা ছাড়েনি। এর আগে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তৈয়ব মাদকসহ একাধিকবার আটক হয়েছে। এসআই আব্দুর রহমান বলেন, তৈয়বের বিরুদ্ধে ৩টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *