শ্যামনগরে রাস্তার কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলনে এলাকাবাসীর ক্ষোভ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী কাঁছারী ব্রিজ হতে দুনের গোড়া পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বেহাল দশা। ৩৯ বছর পর কাজ শুরু হলেও সিডিউল মোতাবেক কাজ না করে কাজ সম্পন্নের আগেই ঠিকাদার বিল উত্তোলন করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিশ্বস্ত সূত্র জানায়, নওয়াবেঁকী বাজারে এবং আটুলিয়ার ৩নং ওয়ার্ডের জনগণের একমাত্র চলাচলের পথ এটি। এছাড়া বিকল্প কোন রাস্তা নেই। দীর্ঘ ৩৯ বছর পর রাস্তাটি পাকা করার বাজেট বরাদ্দ হয়। জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার রাস্তার কাজের উদ্বোধনও করেন। এরপর ২ ফেব্রুয়ারি হতে ১৫ দিন ধরে জনৈক ঠিকাদার রাস্তাটি মাটি কর্তন করে পরিমাণমত বালি না দিয়ে কাজ বন্ধ রাখে। বর্ষা হলে পানি জমে রাস্তার বেহাল অবস্থার সৃষ্ট হয়। বিগত ৪ মাস যাবত এলাকার জনগণ এতে দুর্ভোগের শিকার হচ্ছে। স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলেও বিষয়টিকে গুরত্ব দিচ্ছে না। এর মধ্যে তথ্য ছড়িয়ে পড়ে ঠিকাদার এ কাজের আংশিক বিল উত্তোলন করেছে। এ বিষয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply