শ্যামনগরে ইউনিয়ন ওয়াটসান কমিটির সেবার মান বৃদ্ধি বিষয়ক সংলাপ
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ইউনিয়ন ওয়াটসান কমিটির সেবার মান বৃদ্ধি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে ওয়ার্ল্ড ভিশনের শ্যামনগর ফিল্ড অফিসের ব্যবস্থাপক রবার্টসন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্যমনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জি. এম শোকর আলী, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আতাউর রহমান, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান প্রমুখ।

Leave a Reply