ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ভারতীয় নাগরিক আটক

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:21

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই লক্ষ টাকাসহ অর্জুন বিশ্বাস (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৫ মে) রাতে বেনাপোল সীমান্তবর্তী সাদিপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক অর্জুন বিশ্বাস ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার অরবিন্দু বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তের সাদিপুর সড়ক থেকে সন্দেহভাজন ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে বাংলাদেশি দুই লক্ষ টাকা পাওয়া যায়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *