ঢাকাThursday , 16 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনিতে ১০ ব্যবসায়ীকে জরিমানা

admin ঢাকা
আপডেট: 16 May 2019, 22:18

কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগীর মাংস বিক্রয়, মুদি দোকানে মূল্য তালিকা না টানানো এবং মিষ্টির দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলিয়া সুকায়না এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় কপিলমুনি বাজারে পোল্ট্রি মুরগীর মাংস ব্যবসায়ী আব্দুল সরদার ও বিল্লাল হোসেনকে ৫শ টাকা, দ্রব্য মূল্য না টানানোয় সত্য ভান্ডারকে ২ হাজার টাকা, মা বাণিজ্য ভান্ডারকে ২ হাজার টাকা, বাবলু সাধুকে ৫শ টাকা, কমলা স্টোরকে ১ হাজার ৫শ টাকা, সজীব স্টোরকে ২ হাজার টাকা, কাঞ্চন স্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের অপরাধে তনয় মিষ্টান্ন ভান্ডারকে ৫শ টাকা ও দধি ঘরের রবিউলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপঙ্কর প্রসাদ মল্লিক ও কপিলমুনি পুলিশ ফাঁড়ির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *