ঢাকাWednesday , 15 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি কলেজের ইফতার মাহফিলে শহিদদের রূহের মাগফেরাত কামনা

admin ঢাকা
আপডেট: 15 May 2019, 22:52

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) কলেজের শিক্ষক পর্ষদ মিলনায়তনে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম, উপাধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল-হাদী, প্রফেসর আবুল কালাম আজাদ, ইফতার কমিটির আহবায়ক প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা ও কলেজের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শফিউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *