আশাশুনির পত্রিকা পরিবেশক ভীষ্মদেব মন্ডলের ঠাকুর্দা আর নেই
খাজরা প্রতিনিধি: আশাশুনির পত্রিকা পরিবেশক ভীষ্মদেব মন্ডলের ঠাকুর্দা বিভূতি ভূষণ মন্ডল (৮৮) বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। তিনি খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত শ্যামা চরণ মন্ডলের ছেলে। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ১২মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার পার্শ্ববর্তী শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিভূতি ভূষণের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনিতে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Leave a Reply