আশাশুনিতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নবদম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশনারা জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রোকনুদ্দীন ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন দম্পতিকে নিয়ে দাম্পত্য জীবনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ নবদম্পতি ও মা’দের নিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।

Leave a Reply