ঢাকাWednesday , 15 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 15 May 2019, 22:14

ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সবুর, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি মোকাদ্দেস খান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান, মো. শাহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে ধান সংগ্রহ করা হবে ২৬ টাকা দরে এবং সিদ্ধ চাল ৩৬ টাকা ও আতপ চাল ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে। অভিযান চলবে ৩১ শে আগস্ট পর্যন্ত। এবছর সাতক্ষীরা সদর উপজেলায় ৭২০ মেট্রিক টন ধান এবং ৪ হাজার ৯৮১ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৮২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *