গাবুরায় নবযাত্রা প্রকল্পের কৃষি জীবিকায়ন কম্পোনেন্টের উপকারভোগী বাছাইয়ে সভা
Exif_JPEG_420 গাবুরা প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে নবযাত্রা প্রকল্পের কৃষি জীবিকায়ন কম্পোনেন্টের উপকারভোগী বাছাইয়ে সভা অুনষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ১০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ৭নং ওর্য়াডের ৫২নং ডুমুরিয়া সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি সদস্য আবিয়ার রহমানের সভাপতিত্বে নবযাত্রা প্রকল্পের কৃষি জীবিকায়ন কম্পোনেন্টের (গ্রাজুয়েশন) ৫০ জন উপকারভোগী নির্বাচন করা হয়। উপকারভোগী নির্বাচন কাজে সহযোগিতা করেন প্রকল্পের ইউনিয়ন অর্গানাইজার ত্রীনাথ মন্ডল, আশরাফ হোসেন, মধুময় সরদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গফফার, জামাল শেখ, মিন্নাত সানা, মুজাহিদুল প্রমুখ।

Leave a Reply