দেবহাটায় কৃষি খাস জমি ব্যবস্থাপনায় করণীয় বিষয়ক কর্মশালা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির ভূমিকা ও দায়-দায়িত্ব এবং উত্তরণে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উত্তরণের ভূমি কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, আইডিয়ালের সমন্বয়কারী শাহাদাৎ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর কে বাপ্পা, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনজুর কাদের, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসীম কুমার হালদার, নোড়া ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইয়াদ আলী প্রমুখ।

Leave a Reply