সাতক্ষীরা বাইপাস সড়কে ট্রাক খাদে পড়ে চালক নিহত
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক মো. মফিজুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম শ্যামনগর থানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে শ্যামনগরগামী ট্রাকটি বকচরা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই চালক মফিজুলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তার মরদেহ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply