ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরার দুই ছাত্রীকে পাচার মামলার আসামি জামিনে মুক্তি পেয়ে বেপরোয়া : রহিম মেম্বার, পাচারকারী আমিনুর ও মাদক সম্রাট নুরীর হামলায় আহত ১০

admin ঢাকা
আপডেট: 14 May 2019, 23:33

ডেস্ক রিপোর্ট: গাবুরার কুখ্যাত মাদক সম্রাট, একাধিক অস্ত্র মামলার আসামী নুরীর নেতৃত্বে মহিলাসহ অন্তত ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ই মে) সন্ধ্যায় গাবুরা স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গাবুরা নাপিতখালী এলাকার মুল্লুক চাঁন সরদারের ছেলে জিয়া, চাদনীমুখা এলাকার আমিনের জামাতা হাবিবুর রহমান, রমজানের ছেলে রাজাকুল, মোকছেদ সরদারের ছেলে ফারুক সরদার, হোসেন গাইনের ছেলে ওলিদ গাইন, রবিউল দোকানদারের স্ত্রী সাজিদা ও কালামের স্ত্রী রহিমা।
আহতরা জানান, স¤প্রতি গাবুরা এলাকার ২টি মেয়েকে পাচারের সহযোগিতাকারী আমিনুর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই আমিনুর মাদক স¤্রাট নুরী ও রহিম মেম্বরের নেতৃত্বে তাকে আটকে সহযোগিতাকারীদের হয়রানির ষড়যন্ত্রে লিপ্ত হয়।
মঙ্গলবার ইফতারের কিছু পূর্বে গাবুরার নাপিতখালী এলাকার মুল্লুক চাঁন সরদারের ছেলে জিয়া, চাদনীমুখা এলাকার আমিনের জামাতা হাবিবুর রহমান, রমজানের ছেলে রাজাকুলসহ কয়েকজন ব্যক্তি স্লুইস গেটের পাশে বেঞ্চে বসে ছিলেন। তারা সেখানে বসে ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন।
এ সময় একাধিক মামলার আসামি রহিম মেম্বরের নির্দেশে মাদক সম্রাট নূর ওরফে নুরী বাহিনীর নেতৃত্বে আমিনুর, সুরাত জামাল, জাহাঙ্গীর, মঞ্জুর, আবিয়ার, নূরে আলম, আল আমিন, আলতাফসহ তার বাহিনীর সদস্যরা স্লুইস গেটে বসে থাকা জিয়া, হাবিবুর রহমান, রাজাকুলদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা দা, কুড়াল, বল্লব, লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। তাদের ডাক চিৎকারে রবিউল দোকানদারের স্ত্রী সাজিদা ছুটে আসলে তাকেও বেধড়ক মারপিট গুরুতর আহত করে।
এসময় তাদের হামলায় মুল্লুক চাঁন সরদারের এর ছেলে জিয়া, চাদনীমুখা এলাকার আমিনের জামাতা হাবিবুর রহমান, রমজানের ছেলে রাজাকুল, মোকছেদ সরদারের ছেলে ফারুক সরদার, হোসেন গাইনের ছেলে ওলিদ গাইনসহ অন্তত ১০ জন আহত হন। এদের মধ্যে জিয়া, হাবিবুর ও সাজিদার অবস্থা আশংকাজনক। বর্তমানে আহতরা শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *