ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাজীরহাটে সরকারি কসাইখানা ভেঙে ফেলার অভিযোগ!

admin ঢাকা
আপডেট: 14 May 2019, 23:18

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার গাজীরহাটে দিনে-দুপুরে সরকারি পাঁকা গরু জবাইয়ের কসাইখানা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিবাদ করায় বাজার কমিটির সাধারণ সম্পাদককে প্রকাশ্যে বিভিন্ন গালিগালাজসহ হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
গাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ইমান আলী জানান, গাজীরহাট মৎস্য সেডের কসাইখানার পাশে স্থানীয় প্রভাবশালী আবুল কাশেমের ছেলে নওয়াপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি একাধিক নাশকতা মামলার আসামি আহছান উল্লাহ ও তার ভাই খলিল বাজারের গরু কাটার সরকারি পাঁকা কসাইখানা ভেঙে ফেলার ষড়যন্ত্র করে। মঙ্গলবার সকালে আহছান উল্লাহ ও খলিল তাদের জমির পানি সরাতে ড্রেন তৈরি করার জন্য ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ওই সরকারি পাঁকা কসাইখানা ভিতরের অংশ ভেঙে গভীর করে। তারা কয়েকজন শ্রমিক নিয়ে তড়িঘড়ি করে ড্রেন তৈরি কাজ সম্পন্ন করার চেষ্টা করতে থাকে। এসময় বিষয়টি জানতে পেরে কাউকে না জানিয়ে কসাইখানা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে আবুল কাশেম এবং তার দুই ছেলে আহছান উল্লাহ ও খলিল তার উপর চড়াও হয় এবং বিভিন্ন গালিগালাজ ও মারপিটের হুমকি দেয়।
এবিষয়ে আহছান উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, সেডের পাশবর্তী আমাদের ফসলি জমির পানি সরানোর জন্য আমরা কসাইখানা ভেঙেছি। ড্রেন তৈরি শেষ হলে আবার সংস্কার করে দেব।
এব্যাপারে নওয়পাড়া ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মুজিবর রহমান বলেন, বিষয়টি শুনেছি। বৃহস্পতিবার সরেজমিনে যেয়ে ঘটনার বিষয়ে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *