ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঘের থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 14 May 2019, 21:56

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) সকালে মাছের ঘেরে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদারের নেতৃত্বে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর এবং তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি বেশ কয়েকদিন যাবত ওই এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় গ্রামপুলিশ খোরশেদ আলম বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। মামলা নম্বর- ১৪,তারিখ- ১৪.০৫.১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *