ঢাকাTuesday , 14 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ঘের থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 14 May 2019, 14:50

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মৎস্য ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার সুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মানসিক ভারসাম্যহীন ওই যুবক গত তিন-চার দিন ধরে ঘেরের বাসায় থাকতো। আজ তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে, তার নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *