নলতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
নলতা (কালিগঞ্জ) প্রতনিধি: নলতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইউকে এইড এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় সোমবার (১৩ মে) নলতা সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরণের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক সেলিম আহমেদ, হিসাব রক্ষক আব্দুর রহমান, উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্প ও উত্তরণ নলতা শাখার ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান কামাল, ভূমি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, সঞ্জীব কুমার মন্ডল, সামছুর নাহার ও সাথী আফরোজা খাতুন প্রমুখ।
এসময় উত্তরণ নলতা ও কালিগঞ্জ শাখার প্রাথমিক ৩০টি সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply