ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার যারা ঠাঁই পেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 22:26

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বহুল প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার ঘোষিত কমিটি প্রকাশ্যে আসে। এই কমিটিতে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা থেকে এবার চারজন ঠাঁই পেয়েছেন।
এদের মধ্যে দেবহাটা উপজেলার কৃতি সন্তান মো. খালিদ হাসান নয়ন সহ-সভাপতি, সাতক্ষীরা সদরের জামান শাহেদ উপ ধর্ম বিষয়ক সম্পাদক, কলারোয়ার নাহিদ হাসান শাহিন মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও শ্যামনগরের মো. ফারুক হোসেন আশিক সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
এদিকে, দেবহাটার মাঘরী গ্রামের কৃতি সন্তান খালিদ হাসান নয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক রাব্বানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা তাঁতী লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউপি সদস্য হাফিজুর রহমান, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *