ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 22:14

যশোর প্রতিনিধি: যশোর-ঝিনাইদহ সড়কে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে একজন স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ যশোর সদরের সাতমাইল আব্দুল বারী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে সাতমাইল বারীনগর বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে।
নিহতের মামা সিদ্দীক হোসেন বলেন, সোমবার ইমতিয়াজ সাতমাইল বাজারের পাশের থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় যশোর থেকে ঝিনাইদহমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ও পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি বিনা ময়না তদন্তে ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *