ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে জনস্বাস্ব্যের উন্নয়ন বিষয়ক ওয়াস কর্মশালা

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 21:51

বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে উন্নত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনায় জনস্বাস্ব্যের উন্নয়ন বিষয়ক ওয়াস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে জনস্বাস্ব্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক কলোনিক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’র উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব সানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য অফিসার রাশেদুল হক, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ব্রহ্মরাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, পল্লী চেতনার পরিচালক সাতক্ষীরার আনিছুর রহমান প্রমুখ।
কর্মশালায় জানান হয়, অপর্যাপ্ত স্যানিশেন ব্যবস্থার কারণে বাংলাদেশে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে পরিমান ক্ষতি হয় এখনো তার সিংহভাগ ডায়রিয়ার কারণে হয়। উন্নয়ন ও সুস্বাস্থ্যের জন্য জনসচেতনা বৃদ্ধি করতে উন্নত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই।
কর্মশালায় শিক্ষক, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ৪৫জন অংশ নেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্যোসাল ডেভেলপমেন্ট অফিসার ঢাকা, মোহাম্মদ বাবুল আখতার। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *