ঢাকাMonday , 13 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 13 May 2019, 21:43

সমীর রায়, প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুর ১২টায় পরিষদের সম্মেলনের কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী আখতার হোসেন, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আ.ব.ম মোছাদ্দেক, এসএম রফিকুল ইসলাম, দিপঙ্কর সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, থানা প্রতিনিধি এসআই হাসানুজ্জামান প্রমুখ। সভায় সম্প্রতি ঘটে যাওয়া দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে বলে জানানো হয়। এছাড়া পবিত্র রমজান মাসে উপজেলার সার্বিক পরিস্থিতি সুন্দর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *