কলারোয়ায় ওয়াস ব্যবসায়ীদের ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ
কলারোয়া পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা শরিফুল ইসলাম খান ও রোকসানা পারভীন। প্রশিক্ষণে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ ও আর্থিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণে ব্যবসায়ী আসমা খাতুন, মনিরুল ইসলাম, আবু হাসান, আনোয়ার হোসেন, তুফান বাসফোর, শিমুল হোসেন, রুহুল আমিনসহ স্যানিটেশন, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারি ন্যাপকিন উৎপাদক ব্যবসায়ীসহ মোট ২৪ জন ওয়াস ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply