ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে আটুলিয়া চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 17 August 2018, 16:42

আগরদাড়ী প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গায় নক-আউট ভিত্তিক চার দলীয় ফুটবল টুর্নামেন্টে আটুলিয়া ফুটবল একাদশ জয় লাভ করেছে।
শুক্রবার (১৭ আগস্ট) কলারোয়ার কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে কাকডাঙ্গা ফুটবল ময়দানে নক-আউট চার দলীয় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুটবল মাঠ কমিটির কোষাধ্যক্ষ আশারাফুজ্জামান। টুর্নামেন্টে অংশ নেয় কাকডাঙ্গা তরুণ সংঘ, চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশ, ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ। এর মধ্যে ১ম রাউন্ডে ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে ও আটুলিয়া ফুটবল একাদশ কাকডাঙ্গা তরুণ সংঘ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
পরে ভাদড়া বন্ধু মহল ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয় এবং দ্বিতীয়ার্ধের শুরুতে ভাদড়া বন্ধু মহল গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আটুলিয়া গোল করলে খেলাটি ১-১ সমতায় শেষ হয়। নিয়মানুসারে টাইব্রেকারে আটুলিয়া ফুটবল একাদশ ভাদড়া ফুটবল একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন অধ্যাপক সানোয়ার হোসেন। রানার্সআপ ট্রফি তুলে দেন অত্র ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান। ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার তুলে দেন প্রভাষক হাবিবুর রহমান লালটু। টুর্নামেন্টটিতে রেফারি ছিলেন ইমারুল ইসলাম এবং সহকারী রেফারি ছিলেন আরিজুল ইসলাম ও জিয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *