দেবহাটায় বিশ্ব মা দিবসে র্যালি ও আলোচনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, স্বপ্নজয়ী মা সম্মাননা, কুইজ প্রতিযোগিতা এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১২ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মদন মোহন পাল, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আরকে বাপ্পা, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply