ঢাকাSunday , 12 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় রো‌হিঙ্গা স‌ন্দে‌হে আটক ১৩জন‌কে পাঠা‌নো হ‌লো পাবনা মেন্টাল হাসপাতা‌লে

admin ঢাকা
আপডেট: 12 May 2019, 17:31

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরায় ‘ছেলে ধরা রোহিঙ্গা’ সন্দেহে জনতার হাতে আটক মান‌সিক ভারসাম্যহীন ১৩ জনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখা‌নে স্বাস্থ্য পরীক্ষার পর মস্তিষ্ক বিকৃতির কোনো লক্ষণ পাওয়া গে‌লে হাসপাতালে ভর্তি করে তা‌দের চিকিৎসা দেওয়া হবে। অন্যথায় ছেড়ে দেওয়া হবে।
‌রোববার (১২ মে) তা‌দের সাতক্ষীরা বিচা‌রিক হা‌কিম আদাল‌তে হা‌জির কর‌লে আদালত তা‌দের উন্মাদ আই নে মান‌সিক হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে চি‌কিৎসার আ‌ দেশ দেন।
এ ব্যাপা‌রে জেলার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, তার এলাকা থেকে রো‌হিঙ্গা ছে‌লে ধরা স‌ন্দে‌হে কমপক্ষে দশজনকে গ্রামবাসী পৃথক স্থান থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। কিন্তু তারা কেউ রোহিঙ্গা নন, এমনকি কোনো অপরাধীও নন।
তিনি বলেন, অসংলগ্ন কথাবার্তা বলায় আজ তাদেরকে সাতক্ষীরার বিচারিক আদালতে তোলা হয়। আদালত এমন ১৩ জনকে পাবনা মানসিক হাসপাতালে পাঠা‌নোর নির্দেশ দেন ।
প্রসঙ্গত, সম্প্র‌তি সাতক্ষীরায় ‘ছে‌লে ধরা রো‌হিঙ্গা’ না‌মে ব্যাপক গুজব ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। গুজ‌বে বিভ্রান্ত হ‌য়ে মান‌সিক ভারসাম্যহীন মানুষ দেখলেই তা‌দের আটক করে মারধর করা হ‌চ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *