মৌতলায় স্বপ্ন প্রকল্পের কাজ সমাপ্ত
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা ইউনিয়নে স্বপ্ন প্রকল্পের দ্বিতীয় চক্রের ৩৬ জন কর্মীর মাঠ পর্যায়ের কাজ সমাপ্ত হয়েছে।
শনিবার (১১ মে) বেলা ১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কাজ সমাপ্ত হয়।
কাজটি শুরু হয়েছিলো ২০১৭ সালের ১২ নভেম্বর।
সমাপনী অনুষ্ঠানে মৌতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে ও স্বপ্ন প্রকল্পের ইউনিয়ন কর্মী বিলকিস খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী সামসুল আলম শামিম, ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, হাফিজ উদ্দিন বাবু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, মৌতলা বাজার ব্যবস্থা কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আল-আমিন হোসেন প্রমুখ।

Leave a Reply