সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স. ম. আলাউদ্দিন কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন হোপ ফর দি পুওরেস্টের টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন ও মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার শরিফুল ইসলাম খান। ব্যবসায়ী তহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মো. সেলিম, আশিক আহসান হাবিব, ফরিদা খাতুন, আলেয়া, জেসমিন আরাসহ স্যানিটেশন, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটারী ন্যাপকিন উৎপাদক ব্যবসায়ীসহ ২৬ জন ওয়াস ব্যবসায়ী এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply