দেবহাটায় দুই রোহিঙ্গা নারী আটক
দেবহাটা ও পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ও টিকেটে ছেলেধরা সন্দেহে দুই রোহিঙ্গা নারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (১০ মে) উপজেলার পারুলিয়ায় কদবেলতলা মোড় ও টিকেটে সাইক্লোন সেন্টার থেকে তাদের আটক করা হয়।
এলাকাবাসী জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে তাদের আটক করা হয়। পরে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র জানান, পারুলিয়া কদবেলতলা এলাকা থেকে একজন মধ্য বয়সী নারীকে আটক করা হয়েছে। এছাড়া টিকেট সাইক্লোন সেন্টারের আটকে রাখা আরও একজন নারীকে আটক করা হয়। তাদেরকে রোহিঙ্গা মনে করা হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply