রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা নাইট স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি এজাজ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সাতক্ষীরার পিএসসিসি পিপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনিমা রাণী মন্ডল। সভায় উপস্থিত ছিলেন রোটা. আব্দুল্লাহ আল মামুন, কায়ুম হোসেন, কামরুজ্জামান সম্রাট, মাহবুবুর রহমান, আতিক মুজাহিদ, বিপ্লব হোসেন, আল আমিনুর রহমান আসিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
