ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈদকে সামনে রেখে বাহারি পোশাকে সাজছে শপিংমলগুলো

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 21:52

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে বাহারি পোশাকে সাজছে সাতক্ষীরা শহরের ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলো। ক্রেতা সাধারণের চাহিদা বিবেচনা করে দোকানের ডিসপ্লেতে রাখা হচ্ছে আধুনিক ডিজাইনের শাড়ি, পাঞ্জাবী, থ্রি-পিস, শার্ট ও প্যান্ট। জমজমাট বাণিজ্যের আশায় এখন শুধু ক্রেতার অপেক্ষা। দিন যতই যাবে, ঈদ ততই কাছে আসবে। জমে উঠবে মার্কেটগুলো- এমনই প্রত্যাশা দোকান মালিকদের।
শহরের চায়না-বাংলা শপিং কমপ্লেক্স, মেহেরুন প্লাজা, আল-বারাকা, সিটি মার্কেট, আমিনিয়া মার্কেট, ফাল্গুনী বস্ত্রালয়, লন্ডন প্লাজাসহ অন্যান্য মার্কেটের দোকানগুলো ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ব্যবসায়ীরা দোকানগুলো নতুন আঙ্গিকে সাজাতে শুরু করেছেন। কিছু কিছু দোকান নতুন পণ্যে ভরা। কিছু দোকানে ঈদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু দোকান মালিক ঢাকায় অবস্থান করছেন এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক সংগ্রহে।
চায়না বাংলা শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে কমপ্লেক্সের সব কর্নারেই নতুন পণ্য ও বাহারি পোশাকের সমাহার। শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় সুলভ মূল্যে উন্নতমানের পণ্য সামগ্রী ও পোশাক কিনতে এখনই ভীড় লেগেছে সেখানে।
মেহেরুন প্লাজার সৈয়দ ফ্যাশনের সত্ত্বাধিকারী সৈয়েদুর রহমান জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষ্যে ক্রেতারা আসতে শুরু করেছেন মার্কেটে। তবে গরম পড়ায় ক্রেতা সমাগম কম। তারা এখনই কেনাকাটা করছেন না, ঘুরে দেখছেন। কেনাকাটায় নামবেন আরো কয়েক দিন পরে।
দোকানগুলো ঘুরে দেখা যায়, ঈদ বাজারকে সামনে রেখে শপিং মল ও বিপণী বিতানগুলোতে অন্যান্য সময়ের তুলনায় তিন থেকে চার গুন বেশি মালামাল রিজার্ভ রাখা হয়েছে। কর্মচারীর সংখ্যাও বাড়িয়েছেন তারা।
আমিনিয়া মার্কেটের তনুজা ফ্যাশনের সত্ত্বাধিকারী জানিয়েছেন, গতবারের ঈদ বাজারকে মূল্যায়ন করে এবার নতুন নতুন বাহারি ডিজাইন ও মানের শার্ট-প্যান্ট সংগ্রহ হরা হচ্ছে। এবার ছেলেদের এক্সক্লুসিভ আইটেম রয়েছে গ্রিফওয়ালা শার্ট। এ শার্টের হাতায় গ্রিফ লাগানো হয়েছে- যা এবারই প্রথম।
এদিকে, ঈদকে সামনে রেখে শহরের থানা মসজিদের সামনের সড়ক ও পাওয়ার হাউজ সড়কের দোকানগুলোও সাজাতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
এসব সড়কের দোকানদাররা জানান, ঈদের এখনও অনেক বাকী হলেও ঈদ উপলক্ষ্যে ক্রেতা আসতে শুরু করেছে। এ বছর আমাদের থাকছে নতুন ডিজাইনের টি-শার্ট, পোলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। সব শ্রেণির ক্রেতাকে টার্গেট করে পোশাক তোলা হয়েছে। অনেকে এসে পছন্দের জামা ও অন্যান্য সামগ্রি দেখে যাচ্ছেন, আবার অনেকে কিনে নিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *