ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়া ইউপি চেয়ারম্যানের পাল্টা সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 21:50

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার দেয়াড়া ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে ও তার পরিষদের কয়েকজন সদস্য ও দুই ডিলারের বিরুদ্ধে ১০ টাকা কেজির চাল আত্মসাৎ অভিযোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে ও তার পরিষদের সদস্যরা।
শুক্রবার বেলা ১১টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে রেজুলেশনের মাধ্যমে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১০ টাকা কেজি দরের চাউলের কার্ডধারীদের মধ্যে যে সকল ব্যক্তি ভিজিডি কার্ড পেয়েছে ও যারা স্বচ্ছল শুধু সে সকল কার্ডধারীদের পরিবর্তন করে প্রকৃতপক্ষে যারা বঞ্চিত আছে তাদেরকে ১০ টাকা চাউলের কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। সে মোতাবেক ৮নং ওয়ার্ডে ২৪টি কার্ড পরিবর্তন করা হয়। তার মধ্যে ১৬টি ভিজিডি কার্ডধারী ও ৮টি স্বচ্ছল পরিবার।
কারণ ৮নং ওয়ার্ড সদস্য তোজাম্মেল হকের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তাছাড়া ওই মিটিংয়ে তিনি (তোজাম্মেল হক) উপস্থিত থাকলেও রেজুলেশনে স্বাক্ষর করেননি। আমি তাদের এই হীন কর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সদস্য মো. আ. রশিদ, ৪নং ওয়ার্ড সদস্য আলমগীর কবীর (বাবুল), ৬নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম; সংরক্ষিত ১, ২, ৩নং ওয়ার্ডের মাহমুদা খাতুন, ৪, ৫, ৬নং ওয়ার্ডের আকলিমা খাতুন ও ৭, ৮, ৯নং ওয়ার্ডের সখিনা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *