ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে দুই শিশুকে পাচারের সময় রোহিঙ্গা নারী আটক

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 21:48

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ছেলে ধরা সন্দেহে ফুল (৬৫) নামে এক রোহিঙ্গা নারীসহ দুই শিশু উদ্ধার করেছে স্থানীয় জনগণ। শুক্রবার (১০ মে) সকাল ৯টায় বেনাপোল মাছ বাজারের পিছন থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, বেনাপোল মাছ বাজারের পিছনে নাছিরের বাড়ির ভাড়াটিয়া প্রদ্বীপ দাসের ছেলে কুমার (৫) ও আলেক হোসেনের ছেলে মুনছুর (৪) কে নিয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা নারীকে আটক করে জনগণ।
আটক রোহিঙ্গার বাড়ি মিয়ানমারে। সে জানায় তার নাম ফুল। পরে স্থানীয় জনগণ রোহিঙ্গা ওই নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে। বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *