রাজার বাগানে ৪ তলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: নির্মাণাধীন চার তলা ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) রাত ৮টার দিকে শহরের রাজার বাগান কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের ওবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাইট জ¦ালিয়ে অন্যান্য শ্রমিকদের সাথে শহরের রাজারবাগান কলেজ মোড় এলাকার জনৈক আব্দুল হামিদের নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলো নাজমুল। এ সময় সে অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যায়। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply