ঢাকাFriday , 10 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুপ্রভাত সাতক্ষীরা: আজকের রাশি ফল

admin ঢাকা
আপডেট: 10 May 2019, 21:30

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): শত্রু থেকে একটু সাবধান থাকুন। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। মহিলাদের থেকে কোনও সাহায্য পেতে পারেন।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে): প্রেমে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে।
মিথুন (২১ মে – ২০ জুন): আত্মীয়ের সঙ্গে সম্পতির ব্যাপারে বিবাদ হতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা হতে পারে। সামাজিক সুনাম আসতে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে।
কর্কট (২১ জুন – ২০ জুলাই): যারা বিদেশে থকেন তাদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। লজ্জার কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনে কষ্ট বাড়তে পারে।
সিংহ (২১ জুলাই – ২০ আগস্ট): একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ আসতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ আসতে পারে। খেলাধূলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে।
কন্যা (২১ আগস্ট – ২০ সেপ্টেম্বর): ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে। কোনও মহিলা থেকে সাবধান থাকুন। চিকিৎসা খরচ বাড়তে পারে।
তুলা (২১ সেপ্টেম্বর – ২০ অক্টোবর): বাড়িতে নতুন অতিথি আসতে পারে। আজ সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ পেতে পারেন।
বৃশ্চিক (২১ অক্টোবর – ২০ নভেম্বর): বিপদে আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে। ব্যবসায় কোনও কারণে একটু বাজে খরচ হতে পারে। পায়ের নীচে কোনও আঘাত পেতে পারেন।
ধনু (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনা সফল হতে পারে। আজ স্ত্রী এমন কিছু কাজ করবে যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে।
মকর (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): উপকারের পরিবর্তে অপদস্ত হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ২০ ফেব্রুয়ারি): আজ কোনও কারণে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে।
মীন (২১ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *