ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৩১৬ পরিবার পেল বিদ্যুৎ সংযোগ

admin ঢাকা
আপডেট: 17 August 2018, 16:25

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কাঁকশিয়ালি থেকে খলিশখালী পর্যন্ত ৬ কিলোমিটার এলাকায় নির্মিত লাইন ও ৩১৬টি পরিবারের মধ্যে পল্ল¬ী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ আগস্ট) সকালে গোলখালী পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
তারালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও ইউপি সদস্য জেবুন্নাহার জেবু, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের (একাংশের) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, ইউপি সদস্য বাবলু বিশ্বাস, আশরাফ হোসেন ও কালিগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ সমিতির পরিচালক সাব্বির আহম্মেদ বিদ্যুৎ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *